লুইজ ইনাসিও লুলা দা সিলভার পুনর্নির্বাচনী প্রচারে সমর্থন জোগাতে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে একটি চ্যানেল খোলা হয়েছিল। ব্রাজিলের সাম্প্রতিক রাজনীতিতে এই অভাবনীয় প্রত্যাবর্তনের পেছনে চ্যানেলটির বড় অবদান রয়েছে বলে মনে করছেন তাঁর মিত্ররা।
ব্রাজিলের বামপন্থী এই প্রেসিডেন্ট ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর চেয়ে পিছিয়ে ছিলেন। কিন্তু মাত্র তিন সপ্তাহের মধ্যেই তিনি নির্বাচনের হিসাবনিকাশ পাল্টে দিতে সক্ষম হন।