সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কূটনীতিক লানা নুসায়বেহকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সমর্থন জানানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে যুক্তরাজ্য। মিডল ইস্ট আই এই তথ্য জানতে পেরেছে।
সুদানের গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও নুসায়বেহর প্রার্থিতা সামনে এসেছে। আরব আমিরাতের বিরুদ্ধে আধা সামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’কে (আরএসএফ) সমর্থন দেওয়ার অভিযোগ রয়েছে।
জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, এই বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ডগুলোতে ‘গণহত্যার সুস্পষ্ট লক্ষণ’ রয়েছে। তবে ইউএই এই অভিযোগ অস্বীকার করেছে।