পুলিশের ভিডিওগুলো দেখলে মনে হবে যেন আগে থেকে লেখা কোনো চিত্রনাট্য, অন্ধকারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন পায়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি, আর পুলিশ কর্মকর্তারা তাঁকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানে দেখা গেছে, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ প্রায় একই কায়দায় শত শত সন্দেহভাজনের ওপর গুলি চালিয়েছে। এসব বন্দুকযুদ্ধের মূল লক্ষ্যবস্তু ছিলেন গরু পাচারের অভিযোগ ওঠা মুসলিমরা। হিন্দুধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি গরু সুরক্ষা আইনের সঙ্গে এই অপরাধ গভীরভাবে জড়িত।