World
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে
রয়টার্স/ইপসোসের গতকাল সোমবার শেষ হওয়া এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন বেড়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। গত সপ্তাহে তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। এক সপ্তাহের ব্যবধানে সমর্থন
লেখক রয়টার্স89K বার পড়া

রয়টার্স/ইপসোসের গতকাল সোমবার শেষ হওয়া এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন বেড়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। গত সপ্তাহে তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। এক সপ্তাহের ব্যবধানে সমর্থন বেড়েছে ১ শতাংশ পয়েন্ট। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এ জরিপ চালানো হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে, কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে।
ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নেতারা হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) ও সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়াই করছেন।



