World
দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি মানল কর্তৃপক্ষ, তবে বিক্ষোভ শেষ হচ্ছে না
ভারতের দিল্লির সংখ্যালঘু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্র–ছাত্রীর দাবি অবশেষে মেনে নিল কর্তৃপক্ষ। তবে এ কারণে দুই সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন স্তিমিত হবে না বলে তাঁদের সংগঠনের পক্ষ থে
লেখক সংবাদদাতা73K বার পড়া

ভারতের দিল্লির সংখ্যালঘু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্র–ছাত্রীর দাবি অবশেষে মেনে নিল কর্তৃপক্ষ। তবে এ কারণে দুই সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন স্তিমিত হবে না বলে তাঁদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মাহতাব আলম রিজভী আজ সোমবার বলেন, ছাত্র–ছাত্রীর দাবি মেনে কর্তৃপক্ষ আজ ছাত্র সংসদের নির্বাচন আগামী ১৫ দিনের মধ্যে করতে রাজি হয়েছে। শিক্ষার্থীদের ছাত্রত্ব সাময়িক বাতিল করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা–ও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।



