ইউরোপের দেশ সার্বিয়ায় গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন দেশটির দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস।
আলেকসান্দার ভুচিস (৫৬) বলেছেন, চূড়ান্ত ফলাফল যেদিকে এগোচ্ছে তাতে স্পষ্ট হয়ে গেছে, বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন।
ভুচিসের ভরাডুবিতে সার্বিয়ায় তরুণদের নেতৃত্বে প্রায় দুই বছর ধরে চলা সরকারবিরোধী সর্বাত্মক আন্দোলন সফল হচ্ছে। তরুণদের বাছাই করা প্রার্থীরা পার্লামেন্টের এ আগাম নির্বাচনে চূড়ান্তভাবে জয়ের পথে আছেন।