প্রথম দফার নির্বাচনে পিছিয়ে থেকেও ব্রাজিলে নাটকীয়ভাবে আবারও জয় পেয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। আবার সার্বিয়ায় দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। ফিলিস্তিন ইস্যুতে লুলার অবস্থান এবং ইসরায়েলের সঙ্গে ভুচিসের ঘনিষ্ঠ সম্পর্ক—দুই দেশের এই নির্বাচনী ফল আন্তর্জাতিক রাজনীতিতেও আলাদা গুরুত্ব তৈরি করেছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে কট্টর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে চলেছেন লুলা। তিনি ব্রাজিলের সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে।