World
বুলগেরিয়ায় নির্বাচন: প্রথম দফায় ফয়সালা হলো না, দ্বিতীয় দফার ভোট ১ নভেম্বর
প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না থাকায় এবং কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। গতকাল রোববার প্রথম দফা ভোটে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।
লেখক এএফপি53K বার পড়া

প্রয়োজনীয় ভোটার উপস্থিতি না থাকায় এবং কোনো প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। গতকাল রোববার প্রথম দফা ভোটে ভোটার উপস্থিতি ছিল অনেক কম।
ভোট গ্রহণ শেষে বুথফেরত জরিপে দেখা গেছে, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা ৩৫ থেকে ৩৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ ৩১ থেকে ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আগামী ১ নভেম্বর দ্বিতীয় দফা ভোটে এ দুজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।



