ব্রাজিলের বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, তিনি পুনর্নির্বাচিত হওয়ায় দেশের গণতন্ত্র সুরক্ষিত হয়েছে। এ নির্বাচনে নেতিবাচকতা ও মিথ্যার পরাজয় হয়েছে।
ব্রাজিলের সাও পাওলোতে উৎফুল্ল সমর্থকদের সমাবেশে দেওয়া বিজয়ী ভাষণে লুলা এসব কথা বলেন।
অন্যদিকে নির্বাচনে হেরে যাওয়ার পর ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন লুলার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো। তিনি নির্বাচনের ফলাফল বাতিলেরও দাবি জানাচ্ছেন।