World
রোববারই ইরানে হামলা, না হয় চমৎকার সমঝোতা: ট্রাম্প
ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সম্ভাব্য হামলাটি রোববারই (আজ) হতে পারে। তাঁরা এমনটাই বিবেচনা করছেন।
লেখক তথ্যসূত্র:71K বার পড়া

ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সম্ভাব্য হামলাটি রোববারই (আজ) হতে পারে। তাঁরা এমনটাই বিবেচনা করছেন।
ট্রাম্প গতকাল শনিবার বলেন, ওয়াশিংটন চাইলে ‘আগামীকালই’ ইরানে হামলা চালাতে পারে অথবা তেহরানের সঙ্গে একটি ‘বড় ও চমৎকার’ সমঝোতায় পৌঁছাতে পারে।
ইরানে সম্ভাব্য হামলার বিষয়টি কতটা এগিয়েছে, জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এটা করার কথা ভাবছি, হয়তো আগামীকালই।’ তিনি উল্টো সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘আপনারা কি সত্যিই মনে করেন, আমি এটা করতে যাচ্ছি কি না, তা আমি আপনাদের বলব?’



