World
ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন
ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ রোববার সকালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
লেখক প্রতিনিধি93K বার পড়া

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ রোববার সকালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
ভারতীয় চিত্রশিল্পের জগতে মাইলফলক তৈরি করেছিলেন যোগেন চৌধুরী। রাজনীতি ও সমাজের নানা অসংগতি নিয়ে তিনি ব্যঙ্গাত্মক ছবি আঁকতেন। ভারতীয় ও ইউরোপীয় শিল্প আন্দোলনের প্রভাবও রয়েছে তাঁর আঁকায়। বিভিন্ন সময়ে একাধিক দুর্গাপূজার থিমের নকশা করেছিলেন তিনি।
মুক্তিযুদ্ধের পুরো ৯ মাসই কলকাতা ও পশ্চিমবঙ্গের যেসব কবি, লেখক ও শিল্পী বাংলাদেশের সপক্ষে বহুমুখী কাজ করেছেন তাঁদের মধ্যে একজন যোগেন চৌধুরী।



