ফ্রান্সের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শনিবার বিক্ষোভ করেছেন লাখো মানুষ। এতে শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। রাজধানী প্যারিস ছাড়াও লিঁও, নিস, তুলুজসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।
বিক্ষোভ ঘিরে গতকাল ফ্রান্সজুড়ে প্রায় এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু প্যারিসে এক লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে পুলিশ।