World
রাজীব গান্ধীর সঙ্গে কীভাবে পরিচয় এবং সম্পর্কে জড়ালেন, জানালেন সোনিয়া নিজে
কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) চেয়ারপারসন সোনিয়া গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি স্মৃতিচারণা করেছেন, কীভাবে ১৯৬৫ সালে ইংল্যান্ডের কেমব্রিজে ‘দ্য ভার্সিটি’ নামের একটি ছোট্ট গ্রি
লেখক এনডিটিভি67K বার পড়া
কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) চেয়ারপারসন সোনিয়া গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি স্মৃতিচারণা করেছেন, কীভাবে ১৯৬৫ সালে ইংল্যান্ডের কেমব্রিজে ‘দ্য ভার্সিটি’ নামের একটি ছোট্ট গ্রিক রেস্তোরাঁয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তাঁর প্রেমের গল্প শুরু হয়েছিল।
মাত্র দুইদিন আগে সোনিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে নিজের প্রথম পোস্টে সোনিয়া গান্ধী তাঁর আসন্ন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ সম্পর্কে কথা বলেছেন। বইটি আগামী ১০ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তিনি রাজীব গান্ধীর সঙ্গে কাটানো জীবনের ব্যক্তিগত স্মৃতিও শেয়ার করেছেন। পাশাপাশি পুরোনো স্মৃতি ও ছবির মাধ্যমে তাঁদের সম্পর্কের শুরুর দিকের একটি ঝলক তুলে ধরেছেন।



