World
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই
দিল্লি বিমানবন্দরে তাঁকে তিন ঘণ্টা আটকে রাখার নেপথ্য কারণ জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ভোটের আগে রাজনীতিতে অন্য মাত্রা জুড়লেন। গতকাল শুক্রবার রাজ্য বিধানসভায় তিনি জানালেন, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফ
লেখক প্রতিনিধি25K বার পড়া

দিল্লি বিমানবন্দরে তাঁকে তিন ঘণ্টা আটকে রাখার নেপথ্য কারণ জানিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ভোটের আগে রাজনীতিতে অন্য মাত্রা জুড়লেন। গতকাল শুক্রবার রাজ্য বিধানসভায় তিনি জানালেন, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে তাঁকে অহেতুক আটকে রাখা হয়। জিনিসপত্র তল্লাশি করা হয় এবং ৫০ হাজার রুপি জরিমানার চালান কাটা হয়। এ কাজের নেপথ্যে ছিলেন যিনি, তিনি এ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভাই মণীশ কুমার।
মানের অভিযোগ, এটাই বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার কায়দা। মণীশ কুমারের পরিচয় জানিয়ে তিনি বলেন, ‘উনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের (আইআরএস) কর্মকর্তা, দিল্লি শুল্ক বিভাগের ভারপ্রাপ্ত।’



