World
ইসরায়েলের ২ সেনা নিহত: পশ্চিম তীরে গাজার মতো অভিযানের প্রস্তুতি, শহরে শহরে তল্লাশি শুরু
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গুলি করে দুই সেনা হত্যার জবাব দিতে ‘ব্যাপক অভিযান’ শুরু করেছে ইসরায়েল। সেখানকার উত্তরাঞ্চলে অন্তত ১৩টি শহরে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। আটক করা হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে।
লেখক আল–জাজিরা, বিবিসি61K বার পড়া

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গুলি করে দুই সেনা হত্যার জবাব দিতে ‘ব্যাপক অভিযান’ শুরু করেছে ইসরায়েল। সেখানকার উত্তরাঞ্চলে অন্তত ১৩টি শহরে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। আটক করা হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে।
পশ্চিম তীরের নাবলুস, জেনিন, তুবাস, কালকিলিয়াসহ কয়েকটি শহর এবং জনপদে এসব অভিযান চালানো হচ্ছে।
নাবলুসে অভিযান চালানোর পাশাপাশি কাছের জালুদ ও কারিউত গ্রামে ফিলিস্তিনিদের বাড়িতে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী। জেনিনের কাছে আরাবেহ ও বুরকিনেও আটকের খবর পাওয়া গেছে। এ ছাড়া তুবাস এবং কাছের আক্কাবা শহরে প্রবেশ করেছেন ইসরায়েলি সেনারা।



