ইসরায়েলে আগামী মঙ্গলবার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেকেই বলছেন, এবারের ফলাফল হয়তো বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যাবে। তিন দশকের বেশি সময় ধরে তিনি দেশটির রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। এবার হয়তো তাঁর দীর্ঘ ক্ষমতাপর্বে ছেদ পড়বে।
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের দল ইয়াশার বেশ কয়েকটি জরিপে নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে পেছনে ফেলেছে। তবে নেতানিয়াহুর বিরোধীরা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না, তা এখনো অনিশ্চিত।