ভারতের অরুণাচল প্রদেশের চীন সীমান্তে অস্থিরতা আছে, এই প্রথম তা স্বীকার করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং যেকোনো ভুল-বোঝাবুঝি এড়াতে কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা অব্যাহত রেখেছে।
জয়সোয়াল উল্লেখ করেছেন, ভারত-চীন সীমান্ত এলাকার পরিস্থিতি ‘চীনের বাহিনী নির্ধারিত টহল ব্যবস্থা বা প্যাটার্ন থেকে সরে আসলে সময়ে সময়ে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।’ ​