যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়ে দেশটির সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজের গ্রাহকদের পাশাপাশি ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে ‘এনজিরোএন’ নামের একদল সাইবার অপরাধী। গতকাল বৃহস্পতিবার জেপি মরগান চেজের কর্মকর্তারা জানান, গ্রাহকের নাম ও ই–মেইল ঠিকানা এই সাইবার হামলায় চুরি হয়ে থাকতে পারে। ক্রেডিট কার্ড জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ডও একই হামলার শিকার হয়েছে। একটি র‍্যানসমওয়্যার গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের কাছে কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত রেকর্ড, ফোন নম্বর এমনকি রেস্তোরাঁ ও হোটেল বুকিংয়ের তথ্যও রয়েছে।