Sports
দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’
দাবার বোর্ডে তাড়াহুড়া চলে না। প্রতিটি চাল ভাবতে হয় তিন চাল পরের কথা মাথায় রেখে। বার্সেলোনার নতুন উইঙ্গারের প্রিয় খেলাগুলোর তালিকায় তাই দাবা থাকাটা বেমানান লাগে না। লোকটার নাম অ্যান্থনি গর্ডন।
লেখক খেলা ডেস্ক108K বার পড়া

দাবার বোর্ডে তাড়াহুড়া চলে না। প্রতিটি চাল ভাবতে হয় তিন চাল পরের কথা মাথায় রেখে। বার্সেলোনার নতুন উইঙ্গারের প্রিয় খেলাগুলোর তালিকায় তাই দাবা থাকাটা বেমানান লাগে না। লোকটার নাম অ্যান্থনি গর্ডন।
২৫ বছর বয়সী গর্ডনকে আজকের প্রজন্মের ফুটবলারদের সঙ্গে ঠিক মেলানো যায় না। এই সময়ের ফুটবলারদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা আগ্রহ নেই। দাবা খেলেন, বই পড়েন, প্যাডেল টেনিস ভালোবাসেন। বক্সিংয়েও আগ্রহ আছে। ফুটবলের চারপাশে এখন যে অর্থের ঝনঝনানি, সেটাও খুব একটা পছন্দ নয় তাঁর। নিজেকে মনে করেন অন্য এক সময়ের রোমান্টিক মানুষ। মনে করেন, নব্বই দশকে জন্মালে বেশি ভালো হতো। বার্সেলোনায় তাঁর সফল শুরুর ব্যাখ্যা এই মনোভাবের মধ্যেও খানিকটা আছে।


