ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের জন্য এখন কোন বিষয়টি কষ্টের কিংবা মেনে নেওয়া কঠিন? রোনালদো নাজারিওর মতে, মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা যখন ব্রাজিলকে ছাপিয়ে যায়। ব্রাজিল জাতীয় দলের চেয়েও এখন আর্জেন্টিনা বেশি লড়াকু আর সেই বিষয়টি ‘আমাদের জন্য কষ্টের’ বলে মন্তব্য করেন কিংবদন্তি।
রোনালদো নাজারিও সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন। তাঁর সময়ে সর্বশেষ বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেটা ২৪ বছর আগে ২০০২ বিশ্বকাপে। তার পর থেকে এই সময়ের মধ্যে ব্রাজিল সর্বোচ্চ সেমিফাইনালে উঠেছে বিশ্বকাপে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কেন ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) জিততে পারছে না?