Sports
দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই
এলাম, দেখলাম, বাজেভাবে হার মানলাম—টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গল্প এটাই।
লেখক মোহাম্মদ সোলায়মান138K বার পড়া

এলাম, দেখলাম, বাজেভাবে হার মানলাম—টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের গল্প এটাই।
সেই গল্প শুধুই দক্ষিণ আফ্রিকাতেই নয়, লেখা হয় বাংলাদেশের মাটিতেও। দুই দল এ পর্যন্ত যে ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে, তার ১৬টিতেই জয়ী দলের নাম দক্ষিণ আফ্রিকা। অন্য দুটি ম্যাচ ড্র হওয়ার বড় কারণ বৃষ্টি।
এই দুই দল যখন লাল বলের ক্রিকেটে মুখোমুখি হয়, উইকেটের ধরন নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় উইকেটকে মনে হয় ব্যাটিং-স্বর্গ। আবার বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে, ব্যাটসম্যানদের জন্য উইকেট হয়ে ওঠে পুরোপুরি নরক। সর্বশেষ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসটা অবশ্য ব্যতিক্রম। বাংলাদেশ করে ফেলেছিল ৪০০ রান। তবে ব্যতিক্রম তো ব্যতিক্রমই, এরপর বাংলাদেশ ফিরে আসে নিজেদের পরিচিত চেহারায়। দক্ষিণ আফ্রিকায় আরেকটি সিরিজ শেষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথই সবচেয়ে একতরফা কি না, সেই প্রশ্নটা করাই যায়।


