Sports
মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস
ক্রিকেট মাঠের একটি ঘটনা। তার রেশ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। খেলোয়াড় থেকে শুরু করে তাঁদের পরিবার, এমনকি দলের সহকর্মীরাও জড়িয়ে পড়েছেন সেই বিতর্কে। প্রায় আট বছর পর আবারও আলোচনায় ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্
লেখক খেলা ডেস্ক99K বার পড়া
ক্রিকেট মাঠের একটি ঘটনা। তার রেশ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। খেলোয়াড় থেকে শুরু করে তাঁদের পরিবার, এমনকি দলের সহকর্মীরাও জড়িয়ে পড়েছেন সেই বিতর্কে। প্রায় আট বছর পর আবারও আলোচনায় ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি। এবার সেই বিতর্ক থামানোর আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস।
পুরো ঘটনাকে ‘ডিনাই আনটিল ইউ ডাই’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। তাঁর ধারণা, কেপটাউন টেস্টে আসলে কী ঘটেছিল, তার পুরো সত্য অদূরভবিষ্যতে জানা কঠিন।



