Sports
দ্বিতীয় সন্তান জন্মের পরই স্ত্রীকে ছেড়ে অন্য তরুণীর সঙ্গে নয়্যার
জার্মানির গোলকিপার ম্যানুয়েল নয়্যারের ব্যক্তিগত জীবন নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। বায়ার্ন মিউনিখের এই গোলকিপারের সঙ্গে স্ত্রী আনিকার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আনিকার সামাজিক যোগাযোগম
লেখক খেলা ডেস্ক30K বার পড়া

জার্মানির গোলকিপার ম্যানুয়েল নয়্যারের ব্যক্তিগত জীবন নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। বায়ার্ন মিউনিখের এই গোলকিপারের সঙ্গে স্ত্রী আনিকার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আনিকার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট। সেখানে অবিশ্বস্ততা, গর্ভাবস্থায় প্রতারণা এবং অন্য একজনকে বেছে নেওয়ার প্রসঙ্গ তুলেছেন তিনি।
কোনো পোস্টেই অবশ্য নয়্যারের নাম উল্লেখ করেননি আনিকা। সরাসরি নয়্যারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তোলেননি। তবে তাঁর পোস্টগুলোর ভাষা এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মিলিয়ে জার্মান সংবাদমাধ্যমের ধারণা, নয়্যারের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ভাঙার যন্ত্রণাই প্রকাশ করেছেন আনিকা।


