Sports
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা
গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা। জ্বর না কমায় গতকাল হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের এই পেসার। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন নাহিদ।
লেখক ক্রীড়া প্রতিবেদক91K বার পড়া

গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা। জ্বর না কমায় গতকাল হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের এই পেসার। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন নাহিদ।
আজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন নাহিদ। তাঁর ফেসবুক পেজে অ্যাডমিনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সবার কাছে তিনি (নাহিদ রানার) দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।’


