Sports
ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি
ব্যাটসম্যানদের কাজ রান করা, বোলারদের কাজ উইকেট নেওয়া। কিন্তু কিছু ক্রিকেটার আছেন, যাঁদের কাছে ব্যাট হাতে নামাটাই যেন একটা পরীক্ষা। রান করবেন কি না, সেটি পরের কথা; উইকেটে কিছুক্ষণ টিকে থাকতে পারবেন কি না, সেটিই বড় প্রশ্ন
লেখক মো. আনোয়ার হোসেন48K বার পড়া

ব্যাটসম্যানদের কাজ রান করা, বোলারদের কাজ উইকেট নেওয়া। কিন্তু কিছু ক্রিকেটার আছেন, যাঁদের কাছে ব্যাট হাতে নামাটাই যেন একটা পরীক্ষা। রান করবেন কি না, সেটি পরের কথা; উইকেটে কিছুক্ষণ টিকে থাকতে পারবেন কি না, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।
এ ধরনের ব্যাটসম্যান বোলারদের বেশ প্রিয়। সহজে আউট করা যায়, আউট করার আগপর্যন্ত বেশ ‘নাচানো’ও যায়। ব্যাটের কানায় লেগে ফাঁকফোকরে গেলে বা এলোপাতাড়ি ব্যাট চালিয়ে হঠাৎ বড় শট খেলে ফেললে অবশ্য ভিন্ন কথা।



