Sports
তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর
আর্জেন্টিনার জার্সিতে তাঁর ১১ বছরের ক্যারিয়ার। পেশাদার ফুটবলে কেটেছে ২০ বছর। বোকা জুনিয়র্স কিংবদন্তি তো বটেই ওয়েস্ট হাম, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের জার্সিতেও মাত করেছেন। এমন একজন ফুটবলার পাঁচ বছর আগে পেশাদার ফুটবল
লেখক খেলা ডেস্ক56K বার পড়া

আর্জেন্টিনার জার্সিতে তাঁর ১১ বছরের ক্যারিয়ার। পেশাদার ফুটবলে কেটেছে ২০ বছর। বোকা জুনিয়র্স কিংবদন্তি তো বটেই ওয়েস্ট হাম, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের জার্সিতেও মাত করেছেন। এমন একজন ফুটবলার পাঁচ বছর আগে পেশাদার ফুটবল ছেড়ে কোচিংয়ে নামলেও বাকি রয়ে গেছে একটা বিদায়ী ম্যাচ। কার্লোস তেভেজ এখন সেই বিদায়ী ম্যাচেরই অপেক্ষায়।
সেটার দিন–তারিখ ঠিক হয়েছে আগেই। আগামী ২০ ডিসেম্বর বোকার মাঠ লা বোমবোনেরো স্টেডিয়ামে তেভেজের এই বিদায়ী ম্যাচটি খেলা হবে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, মেসি এবং রোনালদো দুজনেই উপস্থিত থাকবেন এই ম্যাচে। গতকাল মেসির উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে ম্যাচটির আয়োজক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তাঁরা খবরটি নিশ্চিত করেন। পোস্টটিতে লেখা হয়, ‘লিও মেসি, লা বোমবোনেরা তোমার অপেক্ষায়!’



