ক্রাইস্টচার্চ টেস্টেও ভারতের দলে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। ভারত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ নিয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। যথারীতি ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ মোহাম্মদ কাইফের প্রতিক্রিয়া, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’