Sports
ভারতের বিপক্ষে যেভাবে সেঞ্চুরির রাজা ফিলিপস
ফিল্ডিংয়ে গ্লেন ফিলিপসের আলো ছড়ানো নতুন কিছু নয়। অসাধারণ সব ক্যাচ আর ক্ষিপ্রতায় তিনি আগেই পরিচিত। তবে এবার ভারত সফরে ব্যাট হাতেও আলো ছড়াচ্ছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।
লেখক খেলা ডেস্ক131K বার পড়া

ফিল্ডিংয়ে গ্লেন ফিলিপসের আলো ছড়ানো নতুন কিছু নয়। অসাধারণ সব ক্যাচ আর ক্ষিপ্রতায় তিনি আগেই পরিচিত। তবে এবার ভারত সফরে ব্যাট হাতেও আলো ছড়াচ্ছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।
ভারতের কাছে নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সবার ওপরে ছিলেন ফিলিপস। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে করেছেন সর্বোচ্চ ৩৪১ রান। ওয়ানডে সিরিজে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচ খেলেছেন। এর মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে প্রথম দুই ম্যাচে তাঁর রান ছিল মোটে ৩০।



