ওয়েলিংটনে প্রথম ইনিংসে কি লিড নিতে পারবে ভারত? নিউজিল্যান্ডে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা ভারতের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলের ১৩০ রানের জুটির পর সেটা পারার সম্ভাবনাই বেশি।
আজ টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩৬৮ রানে। এরপর ১ উইকেটে ১৫৯ রানে দিনের খেলা শেষ করেছে ভারত। ৮৫ রানে আউট হন জয়সোয়াল। দেবদূত পাড়িক্কালকে (১৬*) নিয়ে ক্রিজে আছেন লোকেশ রাহুল (৫২*)। কিন্তু এ তো গেল স্কোরকার্ডের খবর। মাঠে যে আরও ঘটনা ঘটেছে!
রিভিউ নেওয়ার ঘটনা দিয়ে শুরু করা যায়। ভারতের ইনিংসে চতুর্থ ওভারে রাহুলের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন কাইল জেমিসন। অধিনায়ক টম ল্যাথামকে রিভিউ নিতে পটিয়েও ফেলেন। আম্পায়ারের নট আউটের সিদ্ধান্ত পাল্টাতে পর্যাপ্ত প্রমাণ না থাকায় রিভিউটি নষ্ট হয় কিউইদের। ল্যাথাম এরপর আরও একটি ভুল সিদ্ধান্ত নেন।