Sports
রাশনা ইমামকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি বিসিবির
নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌন হয়রানির অভিযোগ জানাতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বোর্ড। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কো
লেখক ক্রীড়া প্রতিবেদক70K বার পড়া

নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌন হয়রানির অভিযোগ জানাতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বোর্ড। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে।
বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম। সে সময় তিনি নারী উইংয়ের প্রধানের দায়িত্বও পালন করেছেন। তাঁর আরেকটি পরিচয় তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।



