Sports
দুদিন পর সাফ, এখনো অবিক্রীত উদ্বোধনী দিনের ৭৫ শতাংশ টিকিট
মাঠ প্রস্তুত, দলগুলোও আসতে শুরু করেছে। আর মাত্র দুই দিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ এশিয়ান ফুটবলে সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু টুর্নামেন্ট ঘিরে যে উৎসবের আমেজ থাকার কথা, তার দেখা নেই। চড়া দামের ট
লেখক ক্রীড়া প্রতিবেদক73K বার পড়া

মাঠ প্রস্তুত, দলগুলোও আসতে শুরু করেছে। আর মাত্র দুই দিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ এশিয়ান ফুটবলে সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু টুর্নামেন্ট ঘিরে যে উৎসবের আমেজ থাকার কথা, তার দেখা নেই। চড়া দামের টিকিট আর আয়োজকদের সমন্বয়হীনতায় সাফ শুরুর আগেই ভাটা পড়েছে আয়োজনের জৌলুশে। আজ দুপুর পর্যন্ত উদ্বোধনী দিনের সাধারণ গ্যালারির প্রায় ৭৫ শতাংশ টিকিটই অবিক্রীত। অথচ উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়ামের মোট আসনসংখ্যা প্রায় ২২ হাজার। সাধারণ গ্যালারির আসন ১৮ হাজার ৩০০। টিকিট বিক্রির দায়িত্বে থাকা টিকিফাইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত অবিক্রীত রয়েছে উদ্বোধনী দিনের ১৩ হাজার ৭৩৬টি টিকিট।



