রোমাঞ্চকর এক ম্যাচে সিলেটকে ১ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। পঞ্চম রাউন্ডে জিতেছে খুলনা ও রংপুর। বরিশাল–ঢাকা ড্র ম্যাচের শেষ দিনে দুজন আউট হয়েছেন ৯০ এর ঘরে।
জাতীয় ক্রিকেট লিগে শেষ দিনের নাটকীয়তা জমে উঠেছিল চট্টগ্রাম ও সিলেটের ম্যাচে। জয়ের জন্য শেষ দিনে চট্টগ্রামের দরকার ছিল ১০১ রান। হাতে ৯ উইকেট। এমন সমীকরণে চট্টগ্রামের জয়টা অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা, সেটাই আরেকবার দেখালেন সিলেটের দুই স্পিনার নাসুম আহমেদ ও শাহানুর রহমান।
চট্টগ্রামকে প্রায় জিততে জিততে হারিয়ে দিয়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত অবশ্য পারেননি। রুদ্ধশ্বাস লড়াই শেষে চট্টগ্রাম জিতেছে ১ উইকেটে।