Sports
তিন ম্যাচ খেলার পর আদালত বললেন দল অবৈধ
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে মেঘালয়। ২০২৬-২৭ মৌসুমে প্লেট গ্রুপে প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকার পরও চতুর্থ ম্যাচে পুরো একাদশ বদলে ফেলেছে দলটি। সেটাও কোনো ক্রিকে
লেখক খেলা ডেস্ক82K বার পড়া

ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে মেঘালয়। ২০২৬-২৭ মৌসুমে প্লেট গ্রুপে প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকার পরও চতুর্থ ম্যাচে পুরো একাদশ বদলে ফেলেছে দলটি। সেটাও কোনো ক্রিকেটীয় কারণে নয়।
রঞ্জি ট্রফির এবারের আসরে প্রথম তিন ম্যাচে ভালোই খেলেছিল মেঘালয়। সিকিম ও মিজোরামের বিপক্ষে ড্র করেছে, সঙ্গে জিতেছে মণিপুরের বিপক্ষে। তিন ম্যাচে অপরাজিত থাকা দলটি ২ নভেম্বর নাগাল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচে নামে সম্পূর্ণ নতুন একাদশ নিয়ে।



