Sports
উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা
বিশ্বকাপ আয়োজনের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনার ‘মূল নথিপত্র’ নিজেদের কাউন্সিল–সদস্যদের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছে ফিফা। তবে এসব নথিপত্র দেখার ক্
লেখক খেলা ডেস্ক65K বার পড়া
বিশ্বকাপ আয়োজনের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনার ‘মূল নথিপত্র’ নিজেদের কাউন্সিল–সদস্যদের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছে ফিফা। তবে এসব নথিপত্র দেখার ক্ষেত্রে ‘কঠোর পর্যালোচনামূলক নীতিমালা’র কড়াকড়ি থাকবে।
ফিফার এই সিদ্ধান্ত এল গত মাসে উয়েফা চাপ দেওয়ার পর। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকালের মধ্যে বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করতে এবং এর সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসম্পর্কিত তালিকাভুক্ত প্রশ্নের জবাব দিতে ফিফাকে সময় বেঁধে দিয়েছিল।



