Sports
আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির
এমন গুঞ্জন নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরেই মোহাম্মদ আমিরের আইপিএল খেলা নিয়ে গুঞ্জন চলছে। তবে সেই গুঞ্জন ডালপালা মেলেছে সম্প্রতি ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) আমির তাঁর নাম নিবন্ধন করায়। কিন্তু
লেখক খেলা ডেস্ক31K বার পড়া

এমন গুঞ্জন নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরেই মোহাম্মদ আমিরের আইপিএল খেলা নিয়ে গুঞ্জন চলছে। তবে সেই গুঞ্জন ডালপালা মেলেছে সম্প্রতি ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) আমির তাঁর নাম নিবন্ধন করায়। কিন্তু আমির নিজে কী বলছেন?
পাকিস্তানের এই সাবেক পেসার আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আমির জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর অংশগ্রহণ নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।



