Sports
লামিনে ইয়ামালের নাম কেন ‘লামিনে ইয়ামাল’
ফুটবল ধারাভাষ্যেরও নিজস্ব কিছু ব্যাকরণ আছে। কিছু নাম আছে, যেগুলো একা উচ্চারণ করলে কেমন যেন অসম্পূর্ণ লাগে। নামের আগে-পরে আরেকটা নাম জুড়ে না দিলে ধারাভাষ্যকারের যেন শান্তি নেই।
লেখক খেলা ডেস্ক50K বার পড়া

ফুটবল ধারাভাষ্যেরও নিজস্ব কিছু ব্যাকরণ আছে। কিছু নাম আছে, যেগুলো একা উচ্চারণ করলে কেমন যেন অসম্পূর্ণ লাগে। নামের আগে-পরে আরেকটা নাম জুড়ে না দিলে ধারাভাষ্যকারের যেন শান্তি নেই।
ইংলিশ প্রিমিয়ার লিগে এমন নামের অভাব নেই। সলি মার্চ, রিস জেমস, দেলে আলি, পেদ্রো পোরো, হার্ভি বার্নস। ধারাভাষ্যকারদের মুখে নামগুলো একসঙ্গেই উচ্চারিত হয়। শুধু মার্চ নয়, সলি মার্চ। শুধু জেমস নয়, রিস জেমস। এ যেন নামের সঙ্গে পদবি নয়, দুটি নামের অবিচ্ছেদ্য সংসার।



