বলিউডের বাদশা হওয়ার কথা ছিল না। অন্তত শুরুতে নয়। দিল্লির এক তরুণের স্বপ্ন ছিল ভারতের হয়ে হকি খেলার। দেশের জার্সি গায়ে মাঠে নামবেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করবেন ভারতকে। বলিউডের রুপালি পর্দা তখনো তাঁর স্বপ্নের গন্তব্য হয়ে ওঠেনি।
কিন্তু জীবনের চিত্রনাট্য বোধ হয় কোনো পরিচালকও আগে থেকে লিখে রাখতে পারেন না। শাহরুখ খানের ক্ষেত্রেও তা-ই হয়েছে। হকি খেলার স্বপ্ন দেখতে দেখতে একদিন হয়ে গেলেন বলিউডের সুপারস্টার। আর যে মানুষটি একসময় ভারতের হয়ে খেলতে চেয়েছিলেন, তিনি এখন ক্রিকেটে একাধিক দলের মালিক!