Sports
ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১০ বছর। তবে এখন মোহাম্মদ আমিরের পরিচয় শুধু পাকিস্তানি ক্রিকেটার নয়, ব্রিটিশ নাগরিকও। সেই পরিচয় এবার নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
লেখক খেলা ডেস্ক63K বার পড়া

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১০ বছর। তবে এখন মোহাম্মদ আমিরের পরিচয় শুধু পাকিস্তানি ক্রিকেটার নয়, ব্রিটিশ নাগরিকও। সেই পরিচয় এবার নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
৩৪ বছর বয়সী এ বাঁহাতি পেসার আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) খেলোয়াড় ড্রাফটে নাম লিখিয়েছেন যুক্তরাজ্যের নাগরিক হিসেবে। আগামীকাল ৩ নভেম্বর দুবাইয়ে হবে এই ড্রাফট। আমিরকে রাখা হয়েছে সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে।



