শুধু ওপরেই উঠছে আফগানিস্তান। ২০০৯ সালে প্রথম ওয়ানডে খেলা দলটি ১৭ বছরের মাথায় উঠে গেল আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ অবস্থানে উঠেছে আফগানরা। তিন সংস্করণ মিলিয়েই এটি আফগানদের সর্বোচ্চ অবস্থান। টি–টুয়েন্টিতে দলটির সর্বোচ্চ অবস্থান ছিল সাত, টেস্টে নয়।
আফগানিস্তানের পেছনে আছে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (৭ম), ইংল্যান্ড (৮ম) ও ওয়েস্ট ইন্ডিজ (১০ম)। বাংলাদেশও পেছনে, আছে নবম স্থানে।