‘আন–অস্ট্রেলিয়ান।’
কেপটাউন টেস্টের শেষ দিনে ধারাভাষ্যকক্ষে বসে শব্দটা উচ্চারণ করলেন ডেভিড ওয়ার্নার। ছোট শব্দ। কিন্তু এর ওজন অনেক। বিশেষ করে অস্ট্রেলিয়ানদের কাছে।
দেড় শ বছরের বেশি আগে শিল্প–সাহিত্যের পরিসরে শব্দটির ব্যবহার শুরু। গত শতাব্দীতে সেটি হয়ে ওঠে রাজনীতিরও অস্ত্র। সোজা বাংলায়, যা অস্ট্রেলিয়ার পরিচিতি, মূল্যবোধ কিংবা সংস্কৃতির সঙ্গে যায় না, তা-ই ‘আন–অস্ট্রেলিয়ান’।
ওয়ার্নারের মুখে শব্দটির ব্যবহার তাই বাড়তি তাৎপর্য বহন করে। কারণ, সমালোচনাটি তিনি করেছেন নিজের সাবেক ড্রেসিংরুমের দিকে তাকিয়েই। জায়গাটা সেই নিউল্যান্ডস, যেখানে ২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে নিজেই পেয়েছিলেন এক বছরের নিষেধাজ্ঞা।