ফাস্ট বোলার হিসেবে অমিত সম্ভাবনা পূর্ণতা পায়নি চোটের কারণে। ৪৩ টেস্ট ও ৮৪ ওয়ানডেতেই তাই শেষ হয়ে গেছে ক্যারিয়ার। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের দোর্দণ্ড প্রতাপের ওই সময়ে তাঁর অভিষেক। পিঠের চোটে যা শেষ হয়ে যায় ১৯৯৮ সালেই। ওটুকু সময়েই বিশ্বের সবচেয়ে ভীতিকর ফাস্ট বোলারদের একজন হয়ে উঠেছিলেন।তবে তাঁর ক্রিকেটার পরিচয়কেও সম্ভবত ছাড়িয়ে গেছে ধারাভাষ্যকার হিসেবে সর্বজনগ্রাহ্যতা। অনেকের মতেই ইয়ান বিশপ এখন বিশ্বের সেরা ধারাভাষ্যকার। এটা নিয়ে কারও ভিন্নমত থাকতেই পারে। তবে মানুষ হিসেবে তাঁর অসাধারণত্ব নিয়ে তা একদমই নেই। বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ মিরপুর টেস্ট চলার সময় নেওয়া এই সাক্ষাৎকারে নতুন করে আবার তা উপলব্ধি করলেন উৎপল শুভ্র।