কেউ ব্যস্ত রেকর্ড খোঁজায়, কেউ পদক গলায় কোচের সঙ্গে সেলফি তুলতে। কারও হাতে লাল-সবুজ পতাকা। মিরপুর সুইমিং কমপ্লেক্সে গতকাল ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার শেষ দিনের দৃশ্যটা ছিল এমনই। জাতীয় পর্যায়ে সাফল্যের আনন্দে মেতে উঠেছিলেন সাঁতারুরা।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই ছবিই আবার বদলে যায়। তখন আক্ষেপ শোনা যায়, ‘ইশ্‌! যদি আরেকটু ভালো টাইমিং হতো।’ কিংবা আরও ভালো প্রস্তুতি না নেওয়ার হতাশায় ডোবেন প্রতিযোগীরা।