Sports
দুই দিন বৃষ্টি নেই তবু খেলা হচ্ছে না, নাসুমের ৫ উইকেটের দিনে সেঞ্চুরি মেহরবের
গতকাল অপেক্ষায় থাকা সেঞ্চুরিটা আজ পেয়েছেন রাজশাহীর এস এম মেহরব। ৫ উইকেট পেয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও। মাঠের পারফরম্যান্সের জাতীয় ক্রিকেট লিগে আজকের ঘটনা বলতে এই দুটিই। দুই দিন পেরিয়ে গেলেও রাজশাহীতে রংপুর
লেখক ক্রীড়া প্রতিবেদক36K বার পড়া

গতকাল অপেক্ষায় থাকা সেঞ্চুরিটা আজ পেয়েছেন রাজশাহীর এস এম মেহরব। ৫ উইকেট পেয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও। মাঠের পারফরম্যান্সের জাতীয় ক্রিকেট লিগে আজকের ঘটনা বলতে এই দুটিই। দুই দিন পেরিয়ে গেলেও রাজশাহীতে রংপুর ও বরিশালের ম্যাচটা শুরু করা যায়নি।
গত দুই দিন কোনো বৃষ্টি নেই রাজশাহীতে। তবু রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল–ঢাকা ম্যাচের এখনো টসও হয়নি। আগামীকাল কখন খেলা শুরু হবে সেটিও এখনো নিশ্চিত নয়।



