ফুটবল মাঠে গোলকিপারের কাজটা এমনিতেই কঠিন। গোল বাঁচাতে কখনো ঝাঁপিয়ে পড়তে হয়, কখনো হাত বাড়িয়ে দিতে হয়। কখনো বলের পেছনে ছুটতে গিয়ে নিজের শরীরের কথাও ভুলে যেতে হয়। কিন্তু একটা আঙুলের চোট যে একজন গোলকিপারের জীবনকে এতটা বদলে দিতে পারে, তা হয়তো এমিলিয়ানো মার্তিনেজের গল্প না শুনলে বোঝা কঠিন। ব্যথা কাকে বলে, সেটা এই আর্জেন্টাইন গোলকিপার হাড়ে হাড়ে বুঝেছেন।