Sports
এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের
দ্বিধা, অস্বস্তি আর প্রস্তুতির ঘাটতি—মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের হারের ব্যাখ্যা দিতে গেলে ঘুরেফিরে আসবে এসবই। অসন্তোষগুলো অবশ্য ম্যাচ শুরুর আগেই ছিল। চার দিনের ক্রিকেটে সেই অসংগতি আরও স্পষ্ট হয়েছে। এর স
লেখক মাহমুদুল হাসান67K বার পড়া

দ্বিধা, অস্বস্তি আর প্রস্তুতির ঘাটতি—মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের হারের ব্যাখ্যা দিতে গেলে ঘুরেফিরে আসবে এসবই। অসন্তোষগুলো অবশ্য ম্যাচ শুরুর আগেই ছিল। চার দিনের ক্রিকেটে সেই অসংগতি আরও স্পষ্ট হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে টিম ম্যানেজমেন্ট ও বিসিবির পরিকল্পনার গলদ।
বছরখানেক ধরে টেস্টে উন্নতির একটা পথ খুঁজে পেয়েছিল বাংলাদেশ। স্পোর্টিং উইকেটে খেলে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তোলা, এরপর বাকি কাজটা করে দেবেন পেসাররা—এটাই ছিল পরিকল্পনা। স্পিনাররা যে তাতে ভূমিকা রাখেননি, তা–ও নয়। তবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের শক্তির জায়গা হয়ে উঠেছিল পেস বোলিং।



