আলাভেজ জানত, বার্সেলোনা এবার প্রতিপক্ষদের গোলে ভাসাচ্ছে।
আলাভেজ এও জানত, সর্বশেষ দুই ম্যাচে হেরে বার্সেলোনা কিছুটা কোণঠাসা। এবারের লা লিগায় হান্সি ফ্লিকের দলটি সবচেয়ে কম গোল করেছে সর্বশেষ ম্যাচেই।
তবে আলাভেজের যা জানা ছিল না, হারের ধাক্কা সামলে বার্সেলোনা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে। কাল রাতে ন্যু ক্যাম্পে সেই অভিজ্ঞতাই হলো লা লিগার ক্লাবটির। প্রথমার্ধে চারটি, দ্বিতীয়ার্ধে আরও দুটি—মোট ছয়বার আলাভেজের জালে বল পাঠিয়েছে বার্সেলোনা। এই ছয় গোলে চলতি মৌসুমে বার্সেলোনার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৭-তে, মাত্র ১৪ ম্যাচে।