Sports
প্রথম দিনে মিঠুন–নুরুলের সেঞ্চুরি
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শুরু হয়েছে আজ। প্রথম দিনে মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ। তবে সেঞ্চুরি মাত্র দুটি। দুটিই আবার একই দলের হয়ে। খুলনার হয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান। রাজশাহীতে বরিশাল–ঢাকা ম্যা
লেখক ক্রীড়া প্রতিবেদক20K বার পড়া

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ড শুরু হয়েছে আজ। প্রথম দিনে মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ। তবে সেঞ্চুরি মাত্র দুটি। দুটিই আবার একই দলের হয়ে। খুলনার হয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান। রাজশাহীতে বরিশাল–ঢাকা ম্যাচটি অবশ্য ভেজা আউটফিল্ডের কারণে শুরুই হয়নি।
দলের আর কোনো ব্যাটসম্যান করতে পারেননি ২০ রানও। আলাদা কেবল নুরুল হাসান ও মোহাম্মদ মিঠুন—তাঁদের দুজনের সেঞ্চুরিতে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ৮ উইকেটে ২২০ রান করে প্রথম দিন শেষ করেছে খুলনা।
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি পাওয়া মিঠুন ১৬৯ বলে ১২ চার ও ৫ ছক্কায় ১১৯ রান করে আউট হয়ে গেছেন। তবে ১৮০ বলে ১০৪ রান করা নুরুল অপরাজিত আছেন এখনো। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৩তম সেঞ্চুরি। ময়মনসিংহের পেসার ইয়াসিন আরাফাত নিয়েছেন ৪ উইকেট।



