Sports
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টের এক নম্বরে ফিরল দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ৩৮৭। অস্ট্রেলিয়া: ৪২৯ ও ১১১। ফল: দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে জয়ী।
লেখক খেলা ডেস্ক25K বার পড়া

দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ৩৮৭। অস্ট্রেলিয়া: ৪২৯ ও ১১১। ফল: দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে জয়ী।
টানা ১২ ওভার মেডেন। লাঞ্চের পর প্রথম এক ঘণ্টায় মাত্র ৩ রান। টেস্ট বাঁচাতে আর কী করতে পারতেন প্যাট কামিন্সরা!
ড্র করলেই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান অক্ষুণ্ন থাকত অস্ট্রেলিয়ার। সিরিজও শেষ হতো ১–১ সমতায়। কিন্তু কেপটাউনে শেষ দিনের মঞ্চটা যেন সাজানো ছিল দক্ষিণ আফ্রিকার জন্যই।
কাগিসো রাবাদার শুরুর ধাক্কা, এরপর সাইমন হারমারের ঘূর্ণি। তাতেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ১১১ রানে। ১৭৬ রানের জয়ে সিরিজও ২–১ ব্যবধানে জিতে নিয়েছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। সঙ্গে অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বর জায়গাটাও নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।



