Sports
ব্রাজিল চায় খেলাতে, ছাড়তে চায় না বার্সা, রাফিনিয়াকে নিয়ে মুখোমুখি দুই দল
ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে রাফিনিয়ার চোট পাওয়ার ইতিহাসটা বার্সেলোনার জন্য মোটেও সুখকর নয়। সেই পুরোনো দুঃস্বপ্নই আবার ফিরে আসছে কি না, কে জানে!
লেখক খেলা ডেস্ক55K বার পড়া

ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে রাফিনিয়ার চোট পাওয়ার ইতিহাসটা বার্সেলোনার জন্য মোটেও সুখকর নয়। সেই পুরোনো দুঃস্বপ্নই আবার ফিরে আসছে কি না, কে জানে!
নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের জন্য রাফিনিয়াকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আর তাতেই দুশ্চিন্তায় বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। কারণ, এবার জাতীয় দলের হয়ে খেলতে প্রায় ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে রাফিনিয়াকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে এমন তথ্য।
আগামী ১৪ নভেম্বর জাপান ও ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে। এত লম্বা ভ্রমণের ধকল রাফিনিয়ার শরীর কতটা সইবে, সেটাই এখন ফ্লিকের বড় চিন্তা।



