ম্যাচের আগের দিন মিরপুরের উইকেট দেখে একটু অবাকই হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। তখনো উইকেটে ঘাস আছে। তা দেখে গিয়ে একটা পরিকল্পনাও সাজিয়ে রেখেছিলেন। কিন্তু ম্যাচের দিন সকালে মাঠে এসে দেখেন ঘাস প্রায় নেই।
নিজের পরিকল্পনাও তিনি বদলে ফেলেন সঙ্গে সঙ্গে। পেসার খেমার রোচকে বাইরে রেখে শেষমুহূর্তে একাদশে নেন বাঁহাতি স্পিনার জশুয়া বিশপকে। তিন স্পিনার দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন ১৬ উইকেট। অথচ বাংলাদেশের তিন স্পিনার নাঈম হাসান–তাইজুল ইসলাম–মেহেদী হাসান মিরাজ মিলে নিতে পেরেছেন মাত্র ৮ উইকেট।